• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রংপুরে বিভাগীয় নাগরিক প্লাটফর্মের প্রশিক্ষণ সমাপ্ত

আজহারুল আজাদ জুয়েল, রংপুর থেকে ফিরে: / ৩৫২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের প্রশিক্ষণ কর্মশালা ও ত্রৈমাসিক সভায় অংশগ্রহণ কারিগন।

রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

২৪ জানুয়ারি রংপুরের এনজিও ফোরাম কার্যালয়ে শুরু হয় এবং ২৫ জানুয়ারি সমাপ্ত হয়। কর্মশালায় দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক শিউলি হাসদা ও সদস্য রিতা হেমব্রম, রংপুর নীলফামারী ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন রংপুর এর সভাপতি মঞ্জুশ্রী সাহা।

বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের আওতায় আয়োজিত বিভাগীয় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক এই সভায় আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুতের প্রিপেইড মিটার সংক্রান্ত সাধারণ মানুষের বিভ্রান্তি নিরসনের লক্ষ্যেও কিছু কিছু প্রোগ্রাম গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ও ত্রৈমাসিক সভায় আলোচনা এবং মতামত ব্যক্ত করেন ফেসিং প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর ফিরোজ নুরুন্নবী যুগোল, সোশ্যাল একুয়ালিটি ফর ইনফেক্টিভ ডেভেলপমেন্ট- সিড এর এক্সিকিউটিভ ডাইরেক্টর সারথি রানী সাহা, রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু, ডেমোক্রেসি ওয়াচ এর ক্যাপাসিটি বিল্ডিং এন্ড আউটরীচ কো অর্ডিনেটর মোঃ আব্দুস সেলিম, বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব শামীমা সুমি, রংপুরের বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান, সমাজকর্মী শামসুন্নাহার বিলকিস, বেলাল আহমেদ, ডাক্তার রাদিয়া, রশিদা বেগম, মর্তুজা ইসলাম, মোসাম্মৎ রোমানা, বেগম মোসলিমা বেগম, আল আমিন মিয়া, উজ্জল চক্রবর্তী, খলিলুর রহমান, লিপি খাতুন, আফরোজা শারমিন কণা, ডাক্তার জামাতুন্নেছা, রুমানা জামান, তসলিমা মিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd