২২ ডিসেম্বর ২০২৫ দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থ্যার ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে সাংগঠনিক আলোচনা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহরের হাউজিং শপিং কমপ্লেক্স কার্যালয়ে রক্তদান সমাজকল্যাণ সংস্থ্যার আয়োজনে রক্তদান সমাজকল্যাণ সংস্থ্যার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাসিব ইমনের সঞ্চালনে বক্তব্য রাখেন রক্তদান সমাজকল্যাণ সংস্থ্যার সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ মুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ রাকিবুল ইসলাম দিনাজপুরী।
সভাপতির বক্তব্যে রক্তদান সমাজকল্যাণ সংস্থ্যার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজু বলেন, -আমাদের এই সংগঠন রক্তদান সমাজকল্যাণ সংস্থা একদিনে হয়নি শতমত স্বেচ্ছাসেবীর ঘাম ঝড়ানো সংগঠন। আর এটি আজ ৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করলো। সংগঠনটি ন্যায় নীতি ও ইনসাফ দিয়ে পরিচালিত। তাই শহীদ হাদি ভাই যে ইনসাফ নিয়ে সংগ্রাম করে শহীদ হলো তার স্বরণে আজকে দোয়া মাহফিল করি, আল্লাহ উনাকে যেন জান্নাত নসীব করেন।