• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]

ব্যবস্থা নিতে এমপি জাহাঙ্গীর আলম এর নিকট স্মারকলিপি প্রদান

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সদর আসনের সাংসদ ও হাসপাতাল গভর্নিং বডির সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের নিকট স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর কিপার নুর আলম সিদ্দিকী বাবু ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুর রউফের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ এনে উক্ত স্মারকলিপি প্রদান করে নাগরিক সমাজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে এই স্মারকলিপি তুলে দেন দিনাজপুরে সচেতন নাগরিক সমাজের পক্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,জেলা যুবদল নেতা নুর আলম খোকন,মাসুদ রানা, পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী এবং দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট ও আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি তুলে ধরা হয়।

এর আগে গেল সোমবার দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) ও হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে সচেতন নাগরিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd