• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

ইউসুফ আলী, দিনাজপুর / ৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

২৪ নভেম্বর- ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এবং ফুলবাড়ী থানা পুলিশ এর সমন্বিত উদ্যোগে ফুলবাড়ী উপজেলার তেতুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ১১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, পলিথিন রোল ৪৪৭ কেজি ও ১৫৩ কেজি পিপি দানা জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালীন সময়ে উক্ত প্রতিষ্ঠানে কেউ উপস্থিত না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, ফুলবাড়ী থানা পুলিশ, দিনাজপুর এর সদস্যবৃন্দ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পরিদর্শক প্রভাতি রানীসহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd