• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে খানা পুলিশ। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময়
পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে গেল ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ। ওই 9 ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ
ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd