• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের ফুটবল উপহার দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন  আন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর  জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত কাহারোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করলেন এমপি মনজু রাতের আঁধারে ১৫০টি কলাগাছ কাটার অভিযোগ দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন  দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত 

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৩৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন ২০২৬ সালের নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষাবোর্ড ভবনের নীচ তলায় শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস আহমেদ।

এ সময় তিনি বলেন, শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সকল কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ মওদুদ-উল-করিম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব নুর মো. আব্দুর রাজ্জাক, পরিক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী।

 

অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইট, সেকশন অফিসার মোতাহার হোসেন, উচ্চমান সহকারী সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নিম্নমান সহকারী গোলাম রব্বানীসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি ইউনিয়নের ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি সৈয়দ মওদুদ-উল+করিম বাবু,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইট, সহ-সাধারণ সম্পাদক আবু জাহিদ মো. সায়েম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম আলী ও ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd