দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মওদুদ ও সাধারণ সম্পাদক মামুন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। এরপর ভোট গণনা শেষে বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.বোরহান উদ্দিন, সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক মো.আলামীন এবং সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মো.ফারুক হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী-নিম্নমান সহকারী সৈয়দ মওদুদ-উল-করিম ‘মোরগ’প্রতীকে ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী মো. মোস্তফা কামাল ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট (বাতিল হয়েছে ২টি ভোট)। নিম্নমান সহকারী মো.জাহাঙ্গীর আলম‘চেয়ার’প্রতীকে ৪৬ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইলেকট্রিশিয়ান মো. মোজাম্মেল হক ‘মাছ’ প্রতীকে ১৮ ভোট এবং উচ্চমান সহকারী মো.আমিনুল ইসলাম‘আম’ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট (বাতিল হয়েছে ১টি ভোট)।
নিম্নমান সহকারী মো.মামুনুর রশিদ ‘গোলাপ ফুল’প্রতীকে ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী মো.মুজাহিদুল ইসলাম ‘ছাতা’প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট।
ক্যাশ সরকার আবু জাহিদ মো.সায়েম‘তালা চাবি’প্রতীকে ৫৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী আরজুমান ফেরদৌসী ‘উড়োজাহাজ’প্রতীকে পেয়েছেন ৪১ ভোট (বাতিল হয়েছে ১টি ভোট)।
জুনিয়র অডিটর মো.হেলাল উদ্দিন চৌধুরী ‘বালতি’প্রতীকে ৫৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কার্পেন্টার মো.মাহমুদুল নবী ‘মোবাইল’ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
অফিস সহকারী মো.মাসুম আলী সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অফিস সহকারী মো.আব্দুর রফিক‘ফুটবল’প্রতীকে ৬১ ভোট পেয়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বার্তা বাহক মো.রিয়াজ সাদেক ‘র্যাকেট’ প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৭ জন,অনুপস্থিত ছিলো ২ জন।