• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৩২৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

“”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়-দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর যৌথ আয়োজনে দিনাজপুর জেলায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচির মধ্যে ছিল দিনাজপুর জেলা প্রশাসকের অফিস কার্যালয়ের চত্বরে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন।

সকাল সাড়ে নয়টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় এর সম্মুখ সড়কে মানববন্ধন এবং র‍্যালি। সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ।

উক্ত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান।

অতিথিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর,দিনাজপুর গণপূর্ত অধিদপ্তর, জেলা জেলা শিক্ষা অফিসার ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আয়কর অফিস, বিএনসিসি, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি বৃন্দ।

দুদক জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক খায়রুল বাশার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ খাদেমুল ইসলাম,শিক্ষার্থীদের মধ্যে রিপন রায় ও মোছাম্মৎ আলো খাতুন। এনজিওর মধ্যে শাহ মোঃ আমিনুল ইসলাম, হিরা লাল বিশ্বাস,নিলিমা আক্তার , হাজেরা খাতুন, আব্দুল হান্নান আজাদ, পল্লীশ্রীর শামীমা পপি, আব্দুল জলিল আহমেদ, মারজিয়া খাতুন মৌসুমী প্রমুখ।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার (বড় মাঠ) ও দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd