• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না

আব্দুর রাজ্জাক / ১৫৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জয়নাল আবেদীন (৫৪) নামে একজন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত অবস্থায় পড়ে আছে হাসপাতালের মর্গে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গেল ২৫ এপ্রিল ২০২৬ বিকেল ৩টা ১৫ মিনিটে উক্ত ব্যক্তিকে জয়নাল নামে দিনাজপুর শহরের উপশহর ৩নং ব্লকের বাসিন্দা আব্দুল করিম এর ছেলে পরিচয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে উক্ত ব্যক্তি ২৯ এপ্রিল বিকেল ৩ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ বলছে, সন্দেহতীত মৃত ব্যক্তি নাম ঠিকানায় অনুসন্ধান চালিয়ে কোন আত্মীয় স্বজন পাওয়া যায়নি। তবে দিনাজপুর পিবিআই উক্ত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি সনাক্ত করে। এতে অজ্ঞাত মৃত ব্যক্তির আসল ঠিকানা পাওয়া যায়। তার আসল নাম মো. জয়নাল আবেদীন (৫৪), পিতা-আব্দুল করিম, মাতা-ময়না খাতুন, সাং-কিসামত বানু, ডাক-বালাবাড়ী, থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম। তবে বর্তমান ঠিকানা হিসেবে রাজধানী ঢাকা, পল্টন, জিপিও-১০০০. বাসা নং-৫৮/২, হোল্ডিং পুরানা পল্টন বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টটি লিখা পর্যন্ত উক্ত মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন পাওয়া যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৩৯/২৬, তারিখ-২৯/০৫/২৬ বলে জানিয়েছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd