• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে সাংবাদিকদের নিয়ে আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

জিন্নাত হোসেন, দিনাজপুর / ৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

কর অঞ্চল-দিনাজপুরের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশেষ আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে দিনাজপুর কর অঞ্চল প্রধান কার্যালয়ের (কাজী টাওয়ার, ঈদগাহ আ/এ, দিনাজপুর) সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কর অঞ্চল-দিনাজপুরের কর কমিশনার মো. হাফিজ আল আসাদ। কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা আয়কর প্রদানের গুরুত্ব, নতুন কর অঞ্চল হিসেবে দিনাজপুরের পথচলা এবং করদাতাদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের অনস্বীকার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধে কর অঞ্চল-রংপুর হতে আলাদা হয়ে উত্তরবঙ্গের বৃহত্তম জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাকে নিয়ে ‘কর অঞ্চল-দিনাজপুর’ গঠিত হয়। বর্তমানে ৬,৫৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলে প্রায় ৩ লক্ষ নিবন্ধিত করদাতা রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখছেন।

সভাপতির বক্তব্যে কর কমিশনার মো. হাফিজ আল আসাদ বলেন, দিনাজপুর অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সাংবাদিক সমাজ এক অনন্য সহযোগী হিসেবে কাজ করছে। করদাতাদের উদ্বুদ্ধ করতে এবং আয়কর সংক্রান্ত সঠিক তথ্য ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অপরিসীম। তিনি আরও জানান যে, সম্মানিত করদাতা, পেশাজীবী ও নাগরিকদের সুবিধার্থে কর অঞ্চলের অধিক্ষেত্র, সার্কেল ও কর্মকর্তাদের তালিকা এবং উৎস করের তথ্য সম্বলিত একটি বিশেষ বুকলেট প্রকাশ করা হচ্ছে, যা করসেবা গ্রহণকে আরও সহজতর করবে।

কর্মশালায় কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আয়করের বিভিন্ন কারিগরি দিক, রিটার্ন দাখিল পদ্ধতি এবং উৎস কর কর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল-দিনাজপুরের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (বিসিএস ট্যাক্সেশন) অনুপম দাস এবং ইন্সপেক্টর অব ট্যাক্সেস মো. তারিক উল হাসান. দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd