• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা স্বাভাবিক মৃত‍্যুকে অস্বাভাবিক ঘটনায় পরিণত করে শিক্ষকদের দায়ী? দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি দিনাজপুরে তাঁতী দলের ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন ধ্রুব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ

গলা সমান পানিতে সন্তানের কাধে মায়ের লাশ 

হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধি / ২১৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্টা (ফালডাঙ্গী) গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত(৯/৭/২০২৬) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মারা যান মফিজান(৮০) এক বৃদ্ধা।
 টানা কয়েকদিনের বৃষ্টির কারনে কবরস্থানে যাওয়ার রাস্তাটি বণ্যার পানিতে তলিয়ে গেছে।
গ্রামবাসী, আত্বীয়স্বজন  ও মফিজানের দুই সন্তান বিকল্প কোন পথ না পেয়ে মরদেহ দাফনের উদ্দেশ্যে গলা সমান পানি পেরিয়ে কাঁধে করে মায়ের মরদেহ কবরস্থানে নিয়ে যান এবং দাফন কাজ সম্পন্ন করেন।
প্রতিকূল পরিবেশে প্রিয় মানুষকে শেষ বিদায় জানানোর এই হৃদয়বিদারক  ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গ্রামবাসী  জানান, বর্ষার মৌসুমে কেউ মারা গেলে লাশ দাফনের জন্য গলা সমান পানি পার হতে হয়, দেশ স্বাধীনের পরে এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার তেমন কোন উন্নয়ন  না হওয়ার বাস্তব চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছে এলাকাবাসী । তরুনদের প্রচেষ্টায় নিজ অর্থায়নে এই নোনাখালে রাস্তা নির্মাণ করেছিলো গ্রামবাসী। একটি ব্রীজের অভাবে বণ্যার পানিতে তলিয়ে গ্রামবাসীর স্বপ্নের সেই রাস্তাটিও আজ বিলীনের পথে। নির্বাচনের আগে গ্রামবাসীকে জনপ্রতিনিধিরা এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পরে এই গ্রামের দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়ন আর হয়না। যে সরকার ক্ষমতাই আসুক না কেনো কথা দিয়ে কেউ কথা রাখে না বলে মন্তব্য করেন গ্রামবাসী। অথচ ২ কিঃমিঃ রাস্তা পাকাকরণ হলেই উপজেলার প্রধান সড়কের সাথে সংযুক্ত  হবে এই  রাস্তাটির। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে উপকৃত হবে শিক্ষার্থী ও গ্রামবাসী।
দ্রুত এই গ্রামের যোগাযোগ মাধ্যম রাস্তাগুলোর সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd