• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর জেলা বিএনপির কবর জিয়ারত অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক / ৩৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুর জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামসুজ্জামান চৌধুরী খোকার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত করেছে জেলা বিএনপি।

৮ জুলাই বুধবার বাদ আসর মরহুমদ্বয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শায়িত শেখ জাহাঙ্গীর ও খেরকাটি কবরস্থানে গিয়ে আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগি সংগঠনসমূহের নেতাকর্মীরা।

কবর জিয়ারতে অংশ নেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকের হীরা, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয় চৌধুরী, উপজেলার বিএনপি’র সদস্য মেজবাউল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল রহমান রেজা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিফাত চৌধুরীসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd