• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই থাকুন-এমপি জাহাঙ্গীর

আব্দুর রাজ্জাক / ১২৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুর সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই থাকুন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কাজ করে যাচ্ছে। আর একজন শিক্ষিত মানুষ যেন বেকার না থাকে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট ও স্বেচ্ছাসেবী নিবন্ধিত সংস্থাসমূহের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। এসময় এমএনডিএফ এর ইডি আব্দুল হামিদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিবন্ধিত সংস্থা সময়ের পক্ষ থেকে এসইউপিকে এর নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভাবনা এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান রুপম, এতিমখানাসমূহের পক্ষে আলহাজ¦ মো. মাহবুব হোসেন, অন্তরঙ্গ দিনাজপুরের সাধারণ সম্পাদক এমএমএইচ কাদির প্রমুখ।

এর পরে অনুষ্ঠানে ২৮টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ২১ হাজার টাকা করে ৫ লক্ষ ৮৮ হাজার টাকার চেক, বেসরকারি ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ১২টি এতিমখানায় ৫৫ লাখ ৩২ হাজার টাকার চেক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৯৪ হাজার টাকার অনুদানের চেকসহ মোট ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার টাকা প্রদান করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd