দিনাজপুরে ঊর্বশী সংগীত শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঊর্বশী
সংগীত শিক্ষা নিকেতন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সংগীত শিক্ষাবোর্ড ধ্রুব পরিষদ বাংলাদেশ এর পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের বার্ষিক সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন। আয়োজনে ছিলেন ঊর্বশী সংগীত শিক্ষা নিকেতন, বড়গুড়গোলা, দিনাজপুর।
ঊর্বশী সংগীত শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক সুষ্মিতা পোদ্দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মোঃ হাবিবুল হাসান।
এতে বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজজামান, দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, রংপুর বেতারের মিউজিক পরিচালক মোকছেদুল আলী, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নামুস সাকেব
রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন নাট্য অভিনেতা হারুন-উর রশীদ।
এর আগে প্রদীপ প্রজ্জলন কর্মসুচীর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ ছাড়াও অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন ঊর্বশী সংগীত শিক্ষা নিকেতন এর শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে ১২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সনদপত্র তুলে দেয়া হয়। এর পর ঊর্বশী সংগীত শিক্ষা নিকেতন, কাব্য কুঞ্জ, অগ্নিলা নৃত্য নিকেতন, নৃত্য বিতান, সুরলোক সাংস্কৃতিক সংগঠনকগুলো তবলা, নৃত্য, সংগীত পরিবেশন করেন। এছাড়াও ব্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে নাট্যশিল্পী স্বর্গীয় সুরেন্দ্র নাথ পোদ্দার ও স্বর্গীয় দিলিপ পোদ্দারকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।