• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ কে “বন্ধু সংসদ” এর ক্রেস্ট প্রদান

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৯৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন কে এসএসসি-৮৪ ব্যাচের সংগঠন “বন্ধু সংসদ” এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

৪ এপ্রিল শনিবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উক্ত ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি মামুন হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এর নেতৃত্বে অন্যান্য বন্ধুরা।

এরপর দিনাজপুরের উন্নয়নে একটি প্রস্তাবনা পত্র প্রদান করেন তারা।

এ সময় বন্ধু সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকেব রানা,সহ-সাধারণ সম্পাদক সর্দার কুদরত-এ-খুদা ডন,সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রুপম,অর্থ সম্পাদক মাইনুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক সাইফুজ্জামান,ড.আব্দুর রাজ্জাক,তৃষা আকবর,এনামুল ইসলামসহ বন্ধু সংসদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd