• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে প্রতিবন্ধিতা-বান্ধব সংবাদ পরিবেশন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং মূলধারার গণমাধ্যমে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরে সাংবাদিকদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর-২০২৬) দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) এর আয়োজনে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণের শিরোনাম ছিল- প্রতিবন্ধিতা-বান্ধব সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রণয়ন ও প্রচারে সাংবাদিকবৃন্দের করণীয় বিষয়ক প্রশিক্ষণ। প্রকল্পটিতে সহায়তা করেছে লিলিয়ান ফন্ডস, দি নেদারল্যান্ডস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ হালিমা খাতুন এবং সিডিডি দিনাজপুর প্রজেক্ট অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়।

প্রশিক্ষণে মূল বিষয়বস্তু ও প্রকল্প সম্পর্কে উপস্থাপন এবং প্রতিবন্ধিতা-বান্ধব সংবেদনশীল শব্দ চয়ন বিষয়ে আলোচনা করেন দীপশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেবদত্ত রায়। এছাড়া প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী মানুষের অধিকার এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভিন সীমা।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে দলীয় কাজ ও উপস্থাপনা পরিচালনা করেন আয়োজক সংস্থার প্রজেক্ট অফিসার নূরে শামসুন জান্নাত। মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ পর্ব পরিচালনা করেন কাম টু ওয়ার্ক এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবেদনশীল ও সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তরুণদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সংবেদনশীল সংবাদ প্রকাশে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সবশেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভিন সীমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd