• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র না থাকায় দুর্ভোগ

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার একটি গুরুত্ব পুন্য এলাকা আশপাশের কয়েকটি গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় এলাকার মানুষের চরম দুর্ভোগ । ফলে সাধারণ চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জ বাজারে যেতে হয় রোগীদের। এতে শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও যোগাযোগ কেন্দ্র হওয়া সত্ত্বেও ভর্ণাপাড়া বাজারে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। নেই কোন প্যারা মেড়িডকেল ডাক্তার। সামান্য জ¦র, সর্দি-কাশ আমাশায় অসুস্থত হলে ১০ কিলোমিটার দূরে যেতে হয় সাধারণ চিকিৎসার জন্য এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়।

এলাকাবাসীর দাবি, বাজারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রেখে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হোক। ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd