দিনাজপুরের কাহারোলে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণি সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা
নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ ভ্যাটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুস সালাম প্রমুখ।