• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে রোটারি ক্লাবের স্লিপিং কিডস বিতরণ পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরের বড়মাঠ অবমুক্তের দাবিতে ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত দিনাজপুরে কৃষি উপকরণ বিতরণ করলো এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে দিনাজপুরে বিএনপির দোয়া মাহফিল

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৬২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে দিনাজপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানারে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব এবং দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ব্যানারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেট ও আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি তুলে ধরা হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

তিনি বলেন, যেখানেই অন্যায়, দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, সেখানেই আমরা সরব ও সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের ন্যায়সংগত অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চলছে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করতে চান। কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই উন্নয়নের প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ এখনো ন্যূনতম চিকিৎসাসেবা পেতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, ফ্যাসিবাদ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব ও অর্থের জোগান বন্ধ করা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদারি কার্যক্রম প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ১৭ সালের আগে থেকে যারা ঠিকাদারি করে আসছেন, এখনো তারাই বিভিন্নভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন। সরকার পরিবর্তন হলেও ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব ও আধিপত্যের পরিবর্তন হচ্ছে না। এসব অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের পেছনে ব্যয় হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দিনাজপুরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও কথিত ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তারা হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবার মান ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd