• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন দিনাজপুরে দালালচক্র ভেঙে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ: মন্ত্রী ডা. জাহিদ দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি!

দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ইউসুফ আলী, দিনাজপুর / ৫৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ই অক্টোবর-২০২৬ রবিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মোঃ মজিবর রহমান বাচ্চু, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন, পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব, দিনাজপুর ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি মোঃ মোকলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দিনাজপুর ব্যাটারি চালিত ইজি বাইক সোসাইটি মালিক – শ্রমিক চালক সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম আবু, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, অটো বাইক শ্রমিক ইউনিয়ন জোড়াব্রিজ
(২৬১০) শাখার সভাপতি হুমায়ুন কবির নয়ন প্রমুখ।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভায় এবং সদর উপজেলার দশটি ইউনিয়নে ১০ হাজার ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হবে।

এরপর এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভা চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সেখানে একটি নিম গাছ ও একটি জলপাই গাছের চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd