দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ও এসএমই ফাউন্ডেশন (ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন)এর আয়োজনে চেম্বার ভবনের সভাকক্ষে পাঁচ দিনব্যাপী “বহুমুখী পাটজাত পণ্য তৈরি” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর-২০২৬ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর ছিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোঃ শামীম কবির , পরিচালক মনজুর মোরশেদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামীম কবির অপু প্রমুখ।
চেম্বারের সচিব মামুন অর রশিদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন এর প্রশিক্ষক কাজী আশরাফুল হক সায়মন, প্রশিক্ষণার্থী রুবাইয়াত বিনতে নূর, রেজওয়ানা পারভীন সিনথিয়া ও মুস্তাহিদা চৌধুরী রুমি।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে ৩০ জন উদ্যোক্তা প্রশিক্ষণ নেন এবং শেষে তাদেরকে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।