• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুর বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির উদ্যোগে নানা জনকল্যাণমূলক ও উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবের মহাষষ্ঠীর পুণ্যলগ্নে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং অসহায় মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প।

শুক্রবার (১৬অক্টোবর-২০২৬) সকালে মন্দির প্রাঙ্গণে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে ছেলে-মেয়ে উভয়ই এই প্রতিযোগিতায় অংশ নেয়।

এরপর সকাল ১০টা থেকে শুরু হয় বিনামূল্যে বিশেষত্ব ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ বি. কে বোস। এছাড়াও ক্যাম্পে দিনাজপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এবং সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদানের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দিনাজপুর বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার বি কে বোস ও সাধারণ সম্পাদক রনজিত সাহা জানান, শারদীয় উৎসব কেবল আনন্দের নয়, ত্যাগের ও মহামিলনের। সেই ভাবনা থেকেই প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd