• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ২৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে দিনাজপুর পূজা উদযাপন পরিষদ, দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটি এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১৬ অক্টোবর শুক্রবার ২০২৬ এই সভার আয়োজন করা হয়।

​সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।

​সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জল, আকতারুজ্জামান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি তপন চক্রবর্তী, সহ সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, সদস্য সচিব হাসদা সুইট। এছাড়া সংগঠনের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd