• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড

নুর ইসলাম, দিনাজপুর / ৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর চন্দ্র এবং সদর উপজেলার প্রশিক্ষক মোঃ হারুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় সর্বমোট ৮,৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তারা ১৫ অক্টোবর ২০২৬ হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন।
পূজা মণ্ডপে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারা যেন অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যথাযথভাবে এ উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে। নিজ পরিবারের সদস্যরা উৎসব পালন করছে মনে করেই আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতার সুযোগ নেই। মনে রাখতে হবে—ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবকে আমাদের নিজেদের মনে করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আনসার ও ভিডিপি বাহিনী কঠোর নজরদারি নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd