• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে দালালচক্র ভেঙে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ: মন্ত্রী ডা. জাহিদ দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দিনাজপুরে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা (৪২) ও লাকি বেগম (৩৫) নামে দুই স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইন পাড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাগে থাকা ২০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ২শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

আটকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা দক্ষিণ বলুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা আব্রুস সাত্তারের ছেলে ও সোহেল রানার স্ত্রী লাকি বেগম।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৯ টায় দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য দিয়ে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবীসহ অন্যান্য কর্মকর্তা।

তিনি জানান, আটকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd