• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসব উদযাপনে দিনাজপুরে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১২৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল বাহিনী হিসেবে দীর্ঘ ২৩০ বছর ধরে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তবে কেবল সীমান্ত রক্ষাই নয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন সদস্য মাঠে নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার শংকরপুর ইউনিয়নের মারগাও ও পাসপুর এলাকার দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান।
এসময় তিনি সাংবাদিকদের জানান, সনাতন ধর্মাবলম্বী জনগণ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেটাই বিজিবির মূল লক্ষ্য।

ছবি: পল্লীবার্তা

তিনি জানান,সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তিনি।

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান,মানবপাচার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সকলের সহযোগিতায় একটি নিরাপদ এবং আনন্দমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত তিনি।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ,শংকরপুর ইউনিয়নের মেম্বার,পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd