• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় এলজিইডির আওতাধীন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত মেয়াদে উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে নারী কর্মী নিয়োগ করা
হবে।

বিধবা, স্বামী পরিত্যক্তা এবং পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব
পালনকারী হতদরিদ্র নারী যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারবেন, যাদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে এবং যাদের ০.৫ একরের বেশি নিজস্ব বসত ভিটা ছাড়া আবাদি জমি নেই এরকম নারী কর্মী হিসেবে বিবেচিত হবেন।

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরআরএমপি) শীর্ষক প্রকল্প ১ম, ২য় ও ৩য় পর্যায়ের কর্মীরা এ প্রকল্পে নিয়োগ প্রাপ্তির যোগ্য হবেন না।

কর্মীদের অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে। বয়স
প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন করতে হবে।
প্রত্যেক কর্মী কাজের বিনিময়ে দৈনিক ৩০০ (তিনশত) টাকা হারে
মজুরি পাবেন। এ মজুরি হতে বাধ্যতামূলকভাবে ১০০ (একশত) টাকা হারে সঞ্চয়ী হিসেবে ব্যাংকে জমা করবেন, যা নির্বাহী প্রকৌশলীর সাথে সংশ্লিষ্ট কর্মীর যৌথ ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে জমা করা হবে।

এ বিষয়ে কাহারোল উপজেলা প্রকৌশলী মোঃ রাজিউল ইসলাম জানান, কর্ম মেয়াদ শেষ হওয়ার পর কর্মীরা তাদের সঞ্চিত অর্থ সুদসহ ফেরত পাবেন। এ অর্থ দিয়ে তারা কোনো ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু পালন কিংবা অন্যান্য আত্মকর্মসংস্থানমূলক কর্মকা- শুরু করতে পারবেন, যা তাদের পরবর্তীতে স্বাবলম্বী হিসেবে জীবন যাপন করতে সহায়তা করবে।

তিনি আরও জানান যে, প্রকল্পের আওতায় নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত সকল নিয়ম কানুন অনুসরণ করে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হয়েছে এবং নিয়োগ সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪/১০/২০২৬ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ১ নং ডাবোর, ২নং রসুলপুর ও ৩নং মুকুন্দপুর ইউনিয়নে এবং ১৫/১০/২০২৬ ইং তারিখ ৪নং তারগাঁও, ৫নং সুন্দরপুর ও ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নারী কর্মী নিয়োগের চূড়ান্ত তালিকা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd