• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আর্থিক সহযোগিতা পেল মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন রোটারী ক্লাব অব দিনাজপুরের বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা প্রকল্প অবহিতকরণ সভায় বিরল ইউএনও রেজাউল ইসলাম দিনাজপুরে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  বগুড়া সাহিত্য উৎসবে সম্মাননা পেল দিনাজপুর লেখক ফোরাম দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুন খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে ক্যাশলেস ক্যাম্পেইন

রোটারী ক্লাব অব দিনাজপুরের বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা

ইউসুফ আলী, দিনাজপুর / ২০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রোটারী ক্লাব অব দিনাজপুর এর বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর-২০২৬ বুধবার রাত ৮ টায় শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে ক্লাবের বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ এর সিনিয়র কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান এম, মাহমুদুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ এর কো-অর্ডিনেটর এবং দিনাজপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম আব্দুস সালাম তুহিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব লালমনিরহাট’ এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান।

দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান
প্রফেসর ডঃ শাহাদাত হোসেন খান লিখন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রেজারার ডঃ আফরীণ আকতার বেলী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মমিনুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরী, নবাগত সদস্য রোটারিয়ান শেখ নূর এ আলম, রোটারিয়ান মোঃ জাবেদ আলম সুমন, রোটারিয়ান মোঃ মাহফুজ আনাম প্রমুখ।

অনুষ্ঠানে সম্মানিত ও আমন্ত্রিত অতিথিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

উক্ত বোর্ড সভায় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত রোটারিয়ান বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd