ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং -১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রবিবার ৩০ আগস্ট-২০২৬ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহের সঙ্গে শেষ দিনে ২৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত দুই দিনে মোট ১০১জন সদস্য নির্বাচনে অংশ নিতে ফরম ক্রয় করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা জানিয়েছেন ২৯ ও ৩০ আগস্ট দুই দিনে মোট ১০১টি মনোনয়ন ফরম বিক্রিয় হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের সুইহারি প্রধান কার্যালয়ে নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমার দিন -তারিখ ও সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২২টি পদের বিপরীতে ১০১টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। পদগুলি হলো:- সভাপতি ১টি পদ, সহ-সভাপতি ২টি পদ,সাধারণ সম্পাদক, যুগ্মসম্পাদক, সহ-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সড়ক সম্পাদক, সহ-সড়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একজন করে নির্বাচিত হবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হবেন ৭ জন।