• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোটারী ক্লাব অব দিনাজপুরের বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা প্রকল্প অবহিতকরণ সভায় বিরল ইউএনও রেজাউল ইসলাম দিনাজপুরে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  বগুড়া সাহিত্য উৎসবে সম্মাননা পেল দিনাজপুর লেখক ফোরাম দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুন খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে ক্যাশলেস ক্যাম্পেইন জিয়া হার্ট ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাস

প্রকল্প অবহিতকরণ সভায় বিরল ইউএনও রেজাউল ইসলাম

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের স্বাবলম্বি হতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত অনাগ্রস্বর নারীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।

২ সেপ্টেম্বর বুধবার বিরল উপজেলা সম্মেলন কক্ষে ফেইম “টেকসই জীবিকা ও বাজার সংযোগ এর মাধমে নারীর রুপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মুস্তাফিজুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

সভায় কড়া সম্প্রদায়ের নারী ও ওরাও সম্প্রদায়ের উপকারভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালকের ভূমিকা পালন করেন ফেইম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম।

সভায় সভাপতির বক্তব্যে ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে তাদের দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে।

এব্যাপারে আমরা তাদের পাশে আছি। উন্নয়ন মূল স্রোতধারায় পিছিয়ে পড়া নারীদের সম্পৃক্ত করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd