৩০ জুন মঙ্গলবার সরকারি কলেজ মোড় সংলগ্ন দিনাজপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী, সিঁদু-কানু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি রুবেন মুর্মু। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক বাবলু টুডু।
প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেন, আমাদের সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের জন্য অধিকার রয়েছে। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ আদিবাসী সাঁওতালদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি নারায়ন মার্ডি, সহ-সাধারন সম্পাদক রোবিন মুর্মু, জেলা কমিটির সদস্য নাদালিনা বেশরা, রানী হাসদা, থমাস তুসা মার্ডি, বিমল মার্ডি, সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনু মিনজি প্রমুখ।
সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, সাঁওতাল আদিবাসীরা হচ্ছে প্রকৃতির মানুষ| তাদের অস্থিত্বকে রক্ষা করতে হলে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমাদের জন্য পৃথক আদিবাসী মন্ত্রণালয়ের দাবী আজও বাস্তবায়ন হয়নি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিজয় মুর্মু ও রজিনা মুর্মু।
সহ সভাপতি নারায়ন মার্ডি বলেন, সব ধর্মের জন্য সরকারি ছুটি বরাদ্ধ থাকলেও আদিবাসীদের জন্য কোন ছুটি বরদ্দ রাখা হয়নি| সিদু-কানুর ¯^প্ন আজও পুরন হয়নি| আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন|