• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভুমি অফিসের ছাদ ঢালাই কাজের অগ্রগতির পরিদর্শনে জেলা প্রশাসক কথা ও কবিতায় বর্ষা বরণ দিনাজপুর লেখক ফোরামের প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা  দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রঙ পেন্সিল আর্ট একাডেমী জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব -সদর ইউএনও কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত

পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় টাইগারদের

জাতীয় ডেস্ক / ১৭১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রচিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক গৌরব অর্জন করল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। সহ-অধিনায়ক তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে এই স্মরণীয় জয় উদযাপনে মাতে মিরপুর।
আজ সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে ম্যাচের প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে স্তব্ধ করে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচের মতো এবারও অজি ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় ওভারে বল হাতে এসে রূপকথা তৈরি করেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলে কুপার কনোলি এবং শেষ বলে ম্যাট রেনশকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমের পথ দেখান ফিজ। ১০২৪টি ওয়ানডের ইতিহাসে এই প্রথম কোনো রান তোলার আগেই (০ রানে ৩ উইকেট) টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলিয়া, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির।
এরপর মোস্তাফিজের শিকার হয়ে অ্যালেক্স ক্যারি (১৩) এবং তানভীর ইসলামের বলে জশ ইংলিস (৩৪) ও ক্যামেরন গ্রিন (২৫) বিদায় নিলে ৮১ রানেই 6 উইকেট হারায় অজিরা। সপ্তম উইকেটে মার্নাস লাবুশেন (৫৫) ও জেভিয়ার বার্টলেট (৫২) ১০৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ৪১তম ওভারে তাসকিন আহমেদ পুনরায় জোড়া আঘাত হেনে বার্টলেট ও অ্যাডাম জাম্পাকে বোল্ড করলে এবং ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান যখন ৮ উইকেটে ১৮৭, তখন মিরপুরে বৃষ্টি নামলে অজিদের ইনিংস সেখানেই থমকে যায়।
বৃষ্টি থামার পর ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে বোলার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ওভারেই এলবিডব্লিউর হাত থেকে রিভিউ নিয়ে বাঁচেন। শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দারুণ প্রতিরোধ গড়ে তুলেন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই ৫০ পার করে বাংলাদেশ। তবে হাফ সেঞ্চুরির ঠিক আগেই দুজনই ৪২ রান করে সাজঘরে ফিরলে ম্যাচ কিছুটা জমে ওঠে। লিটন দাস খেলেন ১৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংস। আর মোসাদ্দেক হোসেন ১৫ রান করে জাম্পার বলে আউট হলে ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচের ৩৪তম ওভারে নাথান এলিসের একটি বাউন্সার সরাসরি আঘাত করে মিরাজের হেলমেটে। মাঠে ফিজিও এবং স্ট্রেচার এলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও বীরের মতো ব্যাটিং শুরু করেন মিরাজ। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের ৪০ (৪০ বলে) এবং মিরাজের ২২ (২৫ বলে) রানের দায়িত্বশীল ও অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ৩৫ ওভারেই জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।
এক নজরে ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়া: ১৮৭/৮ (৪২ ওভার) | লাবুশেন ৫৫, বার্টলেট ৫২; মোস্তাফিজ ৩/৯, তাসকিন ৩/৩৩, তানভীর ২/৮৫।
বাংলাদেশ (ডিএলএস লক্ষ্য ৪১ ওভারে ১৯২): ১৯৩/৫ (৩৫ ওভার) | সৌম্য ৪২, নাজমুল ৪২, হৃদয় ৪০*, মিরাজ ২২*; বার্টলেট ২/৩৮। সূত্র: দৈনিক সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd