• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের জন্য অধিকার রয়েছে-সদর ইউএনও দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসে র‍্যালি দিনাজপুরে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায়  সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

ইউসুফ আলী, দিনাজপুর / ৪৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দিনাজপুরে সচেতন সংঘ মুন্সিপাড়া আয়োজিত ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

২ জুলাই-২০২৬ বৃহস্পতিবার রাত ৯ টায় শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী হলে অনুষ্ঠিত সচেতন সংঘ মুন্সিপাড়ার আয়োজনে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন হোসেন ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল,পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ নাজিমুল হক লিটন,৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জুয়েল,সংগঠনের উপদেষ্টা মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, আছলামুল রহমান মাহবুব, মোঃ আব্দুর রহিম, একেএম মাহফুজুল ইসলাম, সংগঠনের সদস্য আশরাফুর রহমান মাসুম, মোহাম্মদ মামুর।

স্বাগত বক্তব্য রাখেন সচেতন সংঘ এর সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী সওম। উপস্থাপনা করেন রাফিউস সেলিম সজিব।

উল্লেখ্য, তৎকালীন বিএনপি’র প্রয়াত উপ প্রধানমন্ত্রী এস এ বারী এটি ও মরহুম মাসুদ হাসান চৌধুরীর নেতৃত্বে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd