দিনাজপুরে ব্রাজিল সমর্থকগোষ্ঠী বিশাল শোডাউন করেছে। এসময় চলে তাদের ব্যাপক উন্মাদনা।
আজ বৃহস্পতিবার দুপুরে রিম ঝিম বৃষ্টিতে শহরের সিএন্ডবি মোড় হতে ব্রাজিল সমর্থকগোষ্ঠী দিনাজপুর এর আহবায়ক রুবেল ইসলাম ও মুখপাত্র আবুজার সেতু এর নেতৃত্বে একটি বিশাল শোডাউন বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।
ব্রাজিল দলের প্রিয় খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ও জার্সি গায়ে দিয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন ব্রাজিল সমর্থকেরা।
শোডাউন বের হওয়ার আগে ও পরে চলে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা।
ব্রাজিল সমর্থকগোষ্ঠী দিনাজপুর এর আহবায়ক রুবেল ইসলাম সময়ের আলোকে জানান,আর্জেন্টিনা ফুটবল জগৎকে কলুষিত করেছে। আর ফুটবল কে সৌন্দর্য এনে দিয়েছে ব্রাজিল। তিনি বলেন, ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে এবার প্রিয় দল ব্রাজিল। শুভ কামনা রইল ব্রাজিল দলের জন্য।
ব্রাজিল সমর্থকগোষ্ঠী দিনাজপুর এর মুখপাত্র আবুজার সেতু সময়ের আলো কে জানান,বিশ্ব ফুটবলের সাফল্যমন্ডিত একটি দল ব্রাজিল। আর এই দলের সমর্থক আমরা। এবারো বিশ্ববাসীকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিবে প্রিয় দল ব্রাজিল। শুভ কামনা রইল প্রিয় দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের জন্য।