• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা  দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রঙ পেন্সিল আর্ট একাডেমী জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব -সদর ইউএনও কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত দিনাজপুরে সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা  দিনাজপুরে মাসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন

প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

বেসরকারী উন্নয়ন সংস্থা দীপশিখা‘র বাস্তবায়নে ও লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”ইন্টিগ্রেটেড এন্ড ইনক্লুসিভ রিহ্যাব সলিউশনস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ”প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র” উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র কন্সালটেন্ট ডা. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন), সহ প্রতিবন্ধী শিশু, যুব, তাদের কেয়ারগীভার, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীগণ।

অনুষ্ঠানের শুরুতে লাল ফিতা কেটে ”প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র” উদ্বোধন করা হয়। এই সময় দীপশিখার পক্ষ থেকে এরিয়া ম্যানেজার ধনঞ্চয় দেবনাথ সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরবর্তীতে আইআইআর-এসআইবি প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপনা করেন দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।

মুকুন্দপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন) তার বক্তব্যে বলেন এই সেবা তার ইউনিয়ন সহ কাহারোল উপজেলার সকল ইউনিয়নের প্রতিবন্ধী মানুষদের জন্যে এক যুগান্তরকারী চিকিৎসা সেবার সুযোগ করে দেবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন ”সবাইকে যথাযথভাবে এই পূর্ণবাসন সেবা কেন্দ্র এর তথ্য জানাতে হবে এবং রেফারেল ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী শিশু, যুব ও ব্যক্তিদের ফিজিওথেরাপী চিকিৎসা সেবার আওতায় আনতে হবে”।

প্রধান অতিথি কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউএইচএফপিও বলেন, নিজ এলাকায় এমন মূল্যবান একটি চিকিৎসা সেবাকেন্দ্রের আজ উদ্বোধন হলো যা বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এই সেবার আওতায় শিশু ও যুব বিশেষ করে যারা নিউরোলোজিক্যাল কন্ডিশন এ ভুগছেন, তাদের অগ্রাধিকার দিতে হবে। সেবা সম্বন্ধে কোনো রকম ফিডব্যাক থাকলে সেটা অবশ্যই কর্তপক্ষকে জানাতে হবে। সর্বোপরি দীপশিখার এই মহৎ সেবার উদ্যোগকে স্বাগত জানিয়ে সামনের দিনগুলিতে আরও সফলতা বয়ে আনবে এমন প্রত্যাশা রেখে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd