• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা  দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রঙ পেন্সিল আর্ট একাডেমী জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব -সদর ইউএনও কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত দিনাজপুরে সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা  দিনাজপুরে মাসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন

দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নুর ইসলাম, দিনাজপুর: / ১০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য মাসুদ রানা, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।
বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না। তাই অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন।
বক্তারা আরো বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও গণমিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd