• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুড়িপট্টিতে জায়গা দখলে দ্রুত বিচার আইনে মামলায় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন হেমায়েত আলি স্মরণে দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পূণঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: / ১৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

দীর্ঘ দুই দশকের শিরোপা খরা কাটিয়ে হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে ফুটবল বিশ্বকাপের মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে থাকা দলটি বিখ্যাত একটি রক ব্যান্ডের ব্যবহৃত বিশেষ বিমানে চড়ে দেশটিতে পা রাখে।

শিরোপা-খরা ঘোচানোর মিশনে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, নজর কাড়ল ‘ওয়াটার স্যালুট’
ব্রাজিলের ফুটবল দলকে বহনকারী বিমান

ফুটবলারদের বহনকারী বোয়িং ৭৬৭-৩০০ ইআর মডেলের এই বিমানটির মূল্য প্রায় ২২ কোটি ডলার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২২ সালে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীর সফরে এই বিমানটি ব্যবহার করেছিল কিংবদন্তি রক ব্যান্ড ‘রোলিং স্টোন্স’। মূল আসরে নামার আগে আগামী রোববার ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এর আগে পানামাকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি।

ফুটবলারদের এই যাত্রায় সবচেয়ে বেশি নজর কেড়েছে এভিয়েশনের ঐতিহ্যবাহী প্রথা জলকামান সংবর্ধনা বা ‘ওয়াটার স্যালুট’। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানায়, রিও ডি জেনিরোর গ্যালিয়াও এবং নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে পানির ফোয়ারা ছুটিয়ে বিশেষ সম্মান জানানো হয়। সাধারণত যেকোনো গুরুত্বপূর্ণ ফ্লাইটের আগে সৌভাগ্যের প্রতীক হিসেবে এই আনুষ্ঠানিকতা পালনের রীতি রয়েছে। ফুটবল কনফেডারেশনের পূর্বানুমতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা এই আয়োজন সম্পন্ন করেন।

আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মূল লড়াই শুরু করবে সেলেসাওরা। এই আসরে ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড ও হাইতি। যাত্রার শুরুতে এবং গন্তব্যে পৌঁছানোর পর দুই প্রান্তেই পানির ফোয়ারা ছুটিয়ে ফুটবলারদের বরণ করে নেওয়ার ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। -লাইভ ২৪ নিউজপেপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd