অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা-২০২৬ ইং সিভিএ সেক্টর কমিউনিটি ক্লিনিক বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩ টায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটরিয়াম হলে। অংশগ্রহণে সেবাদাতা, সেবাগ্রহীতা, সিভিএ কার্যকরী দল, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার নেত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ। কাহারোল এডিপি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায়।
সিভিএ কার্যকরী দলের সদস্যবৃন্দের পরিচালনায় কাহারোল ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকী বিশ্বাসের সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ আল-আমিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক তুলেন্দ্র নাথ রায়, সুন্দরপুর ইউনিয়ন কমিউনিটির ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মোঃ তছির উদ্দীন, রসুলপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পিযুস কুমার রায়, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড ফলিয়া, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রশ, কর্মপরিকল্পনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।