• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১০৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

অনন্যা সংস্থার উদোগ্যে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে
ছাগল ও হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ
বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার।

২২ জুলাই বুধবার ঈদগাহবস্তি পুলিশ লাইনস রোড সংলগ্ন
বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ জাতীয় কল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ছাগল ও হুইল চেয়ার এবং অনন্যা কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
করা হয়েছে।

অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়। তাদের পরিচর্যা করতে পারলে তারাও একদিন দেশের উন্নয়ন কর্মী হয়ে উঠতে পারে। তাদের স্বনির্ভর করতে সরকার
সমাজসেবা দপ্তরের মাধ্যমে তাদের বিনামূল্যে এই ছাগল বিতরণ করা হচ্ছে ।

প্রতিবন্ধী ব্যাক্তিদের চলাফেরা করতে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব দেশ গড়ে তুলতে বৃক্ষের বিকল্প কিছু নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, সেই গাছ আবার বিপদের সময় আমাদের অর্থনৈতিক উপকার করে। তাই আমাদের প্রজন্মকে সুস্থৎরাখতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য দেলোয়ারা বেগম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনন্যা কিন্ডাগার্টেন এর শিক্ষিকা রওশন আরা বৃষ্টি।

প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম,
নির্বাহী পরিচালক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও সংস্থার সভাপতি বিলকিস আরা একটি করে ছাগল মোট ৪জন প্রতিবন্ধী ব্যাক্তিকে ও ১টি হুইল চেয়ার একজন প্রতিবন্ধী ব্যাক্তিকে এবং অনন্যা কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

বিতরণ শেষে অনন্যা কিন্ডার গার্টেন শিক্ষার্থীরা এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd