• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন হেমায়েত আলি স্মরণে দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পূণঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন অরুন, পাভেল, বিপু ও রফিক পরিষদের মনোনয়নপত্র জমা

দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

ইউসুফ আলী, দিনাজপুর / ১৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

প্রতিবছরের ন্যায় রোটারি ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে এবারও বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

২২ জুলাই বুধবার বিকেলে দিনাজপুর শহরের পুলহাট বিসিক শিল্প এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ এর চিফ কো অডিনেটর রোটারিয়ান এম মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন, এ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম খান (সড়ক ও জনপথ অধিদপ্তর দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ও দিনাজপুর বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম।

“এসো প্রকৃতির মত নির্মল হই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট হুসনা উল আসমা।

উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন,ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ড. প্রফেসর মোঃ শাহাদত হোসেন খান, ট্রেজারার রোটারিয়ান ড. আফরিন আক্তার বেলী, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোটার‍্যক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোটার‍্যক্টর মোঃ সিয়াম ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।।

এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন এর পুলহাট পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর সভাকক্ষে বৃক্ষরোপণ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd