• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুড়িপট্টিতে জায়গা দখলে দ্রুত বিচার আইনে মামলায় পিবিআই-এর তদন্ত প্রতিবেদন দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ছাগল, হুইল চেয়ার ও ফলজ গাছ বিতরণ করলেন শহর সমাজসেবা অফিসার খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন হেমায়েত আলি স্মরণে দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পূণঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ১৯০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

দিনাজপুরে বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গেল ৩১ মে রোববার, বিকেল ৫ টায় বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা কোলাকুলি করেন এবং চা চক্রে মিলিত হন। আন্তরিক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও স্মৃতির সঙ্গীদের একত্রে পেয়ে স্কুল প্রাঙ্গণ যেন আবারও ফিরে পায় তার সেই প্রাণচঞ্চল দিনগুলোর আবহ।

হাসি-আড্ডা, স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং আন্তরিক ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। সবার অংশগ্রহণে সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলা, যেখানে প্রজন্মের পর প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা এক সুতোয় গাঁথা হয়ে উদযাপন করেন বন্ধুত্ব, ভালোবাসা ও আত্মীয়তার বন্ধন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বোচ্চ করেন বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন এর সভাপতি এ কে এম মেহেরুল্লাহ বাদল।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনজুরুল আলম মঞ্জু। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদ-১৫ মিলে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফন্দোচনের সদস্য এবং স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক খায়রুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ফাউন্ডেশন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল আজাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেরদৌসার রহমান, ডা. আতিকুল আলম শামীম, সিরাজুল আলম বাবু, শাহিন হোসেন, বশির আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, ডা. শিমুল, আব্দুস সালাম তুহিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে বলা হয়, বাংলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, স্মৃতি ও আজীবনের সম্পর্কের ঠিকানা।

সভাপতির বক্তব্যে বাংলা স্কুল শিক্ষার্থী ফাউন্ডেশন এর সভাপতি এ কে এম মেহেরুল্লাহ বাদল ঈদ পদর্মিলনী অনুষ্ঠান সফল করায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও এমন মিলনমেলা আমাদের বন্ধনের সেতুকে আরও দৃঢ় ও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে লাড্ডু, নিমকি, চা দ্বারা আপ্যায়িত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd