• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ড্যাব’র নানান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৩৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখা।

আগামী ৩০ মে-২০২৬ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি , হাম ও ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ, এতিমখানায় এতিম শিশুদের ভালো খাবারের ব্যবস্থা এবং দিনাজপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জনসচেতনামূলক কাজের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর ড্যাবের হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, অধ্যাপক ডা.নুরুল ইসলাম, ড্যাবের সদস্য ও দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, ডা. শাহ আদিলুজ্জামান তারেক, ডা. রাব্বানীসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd