• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর আইডিইবি’র নির্বাহী কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ১৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ টার্মের নির্বাচনে নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যগণের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২২শে মে-২০২৬ শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী ডঃ মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিবির (রংপুর অঞ্চল) যুগ্ন আহ্ববায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার শাহ, যুগ্ন আহবায়ক(ফরিদপুর অঞ্চল) প্রকৌশলী আবেদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান ‌ এবং সঞ্চালনা করেন নতুন কমিটির যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব
(সহকারী প্রকৌশলী হাকিমপুর পৌরসভা)।

স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় সেই সাথে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং পবিত্র কোরআন পাঠ ও গীতা পাঠ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান।

এরপর আইডিবির নবনির্বাচিত সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা), সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনজুর মোরশেদ সুমন (জেলা বিএনপি’র প্রচার প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক)সহ নির্বাচিত সকল সদস্যগণকে বাক্য শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মোঃ নুরুল হুদা সেই সাথে নির্বাচিত সকল সদস্যগণকে ফুল দিয়ে বরণ করা হয়।

এরপর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

অপরদিকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা), সহ সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ সাজিউল ইসলাম (ব্যবস্থাপক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড), সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন, (দিনাজপুর চেম্বারের পরিচালক/প্রোপাইটর ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েট ঘাসিপাড়া /দিনাজপুর জেলা বিএনপি’র প্রচার প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক), যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হাসান, চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুর হাসান লেমন, গবেষণা ও আইসিটি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক নিরোজা শাপলা, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তৈমুর হোসাইন, নির্বাহী সদস্য মোঃ আফসার, মোঃ মোস্তাকিম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোবাম্বের রাশেদ।

নির্বাচিত কাউন্সিলরবৃন্দ- মোঃ মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, দেওয়ান মোঃ রেজাউল করিম, মোঃ জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান, মোঃ আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd