• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ

রফিক প্লাবন, দিনাজপুর: / ১৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দিনাজপুরে সমাপ্ত হলো তৃণমূল পর্যায়ের বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

রোববার (১০ মে) বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এবারের প্রতিযোগিতায় কাবাডি, ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন, কারাতে, এ্যাথলেটিক্স এবং সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলার শত শত খুদে অ্যাথলেট অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “ক্রীড়া সুস্থ সমাজ গঠনের মূল হাতিয়ার। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই এই আয়োজন। এখান থেকেই আগামীর জাতীয় তারকারা তৈরি হবে।”

জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর বিকেএসপি’র উপ-পরিচালক মাসুদ হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান এবং সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।

একনজরে প্রতিযোগিতার ফলাফল:

প্রতিযোগিতায় বালকদের কাবাডিতে চ্যাম্পিয়ন চিরিরবন্দর উপজেলা এবং রানার্সআপ দিনাজপুর পৌরসভা, ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর পৌরসভা, রানার্সআপ দিনাজপুর সদর উপজেলা, ফুটবলে চ্যাম্পিয়ন নবাবগঞ্জ উপজেলা, রানার্সআপ ঘোড়াঘাট উপজেলা, দাবা’য় চ্যাম্পিয়ন সদরের রাইয়ান রশিদ, রানার্সআপ পার্বতীপুরের সাদ আব্দুল্লাহ ওয়াকি, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ফুলবাড়ী উপজেলা, রানার্সআপ বোচাগঞ্জ উপজেলা, কারাতে -৪৫ কেজিতে প্রথম সদরের কৌশিক রায়, দ্বিতীয় হাকিমপুরের শাহজাহান এবং +৪৫ কেজিতে প্রথম পার্বতীপুরে মহসিন রহমান, দ্বিতীয় হাকিমপুরের রিফাত বাবু, ১০০ মিটার মুক্ত সাঁতারে প্রথম দিনাজপুর সদরের মো. জিহাদ হোসেন এবং দ্বিতীয় একই উপজেলার মো. মুনতাসির হোসেন, ১০০ মিটার বুক সাঁতারে প্রথম সদরের সানজিদ ইসলাম এবং দ্বিতীয় সদরের তৌফিক হাসান, ১০০ মিটার চিৎ সাঁতারে প্রথম চিরিরবন্দরের মো. মিসু এবং দ্বিতীয় সদরের তুহিন বাবু, ১০০ মিটার প্রজাপতি সাঁতারে প্রথম সদরের সানজিদ ইসলাম এবং দ্বিতীয় একই উপজেলার মো. সাকিব।

প্রতিযোগিতায় বালিকাদের কাবাডিতে চ্যাম্পিয়ন চিরিরবন্দর উপজেলা এবং রানার্সআপ দিনাজপুর পৌরসভা, ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর সদর উপজেলা, রানার্সআপ দিনাজপুর পৌরসভা, ফুটবলে চ্যাম্পিয়ন দিনাজপুর পৌরসভা, রানার্সআপ বীরগঞ্জ উপজেলা, দাবা’য় চ্যাম্পিয়ন বোচাগঞ্জ উপজেলার রিমি চৌধুরী, রানার্সআপ হাকিমপুর উপজেলার আঞ্জুম ইতু আফিয়া, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বীরগঞ্জ উপজেলা, রানার্সআপ সদর উপজেলা, কারাতে -৪৫ কেজিতে প্রথম দিনাজপুর পৌরসভার মাহবুবা আক্তার, দ্বিতীয় পার্বতীপুরের হাসনা হেনা এবং +৪৫ কেজিতে প্রথম হাকিমপুরের মুমিতু, দ্বিতীয় পার্বতীপুরের ফাতেমাতুজ জহুরা, ১০০ মিটার মুক্ত সাঁতারে প্রথম দিনাজপুর পৌরসভার মোছা. মাহাবুবা আক্তার এবং দ্বিতীয় হাকিমপুরের মোছা. সামিমা আকতার, ১০০ মিটার বুক সাঁতারে প্রথম দিনাজপুর পৌরসভার মাছা. মাহাবুবা আক্তার এবং দ্বিতীয় চিরিরবন্দরের আমেনা, ১০০ মিটার চিৎ সাঁতারে প্রথম হাকিমপুরের মোছা. সামিমা এবং দ্বিতীয় ফুলবাড়ীর সুপ্রিয়া, ১০০ মিটার প্রজাপতি সাঁতারে প্রথম চিরিরবন্দরের সুমাইয়া এবং দ্বিতীয় একই উপজেলার আমেনা।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd