• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত দিনাজপুরে শ্রমিক দলের মহান মে দিবস পালিত মে দিবসে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন মহান মে দিবসে বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি পালন স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল, ফ্রিজ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ 

মে দিবসে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন

আব্দুস সালাম, দিনাজপুর: / ৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: পল্লীবার্তা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা আজ চরমভাবে শোষিত। একমাত্র ইসলামী শ্রমনীতি চালু হলেই দেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

সকাল ৯টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করার যে নীতি ইসলাম দিয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় আজ শ্রমিকরা রাজপথে অধিকারের জন্য লড়াই করছে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এবং শোষণের অবসান ঘটবে।

জেলা সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা উপদেষ্টা, মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা শাখার উপদেষ্টা, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার উপদেষ্টা, সিরাজুস সালেহীন, সদর উপজেলার উপদেষ্টা মোঃ মেহরাব আলী, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা মুজিবুর রহমান, শহর শাখা সভাপতি, রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি, জুয়েল রানা।

বক্তারা অবিলম্বে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের মুক্তি কেবল স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর জন্য ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ অপরিহার্য।

আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে র‌্যালিটি পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd