• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন  দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত দিনাজপুরে শ্রমিক দলের মহান মে দিবস পালিত মে দিবসে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন

দিনাজপুরে মহান মে দিবস উদযাপন 

আব্দুর রাজ্জাক / ৭৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

শ্রমিকদের আত্মত্যাগের দিন মহান মে দিবসে দিনাজপুরে শ্রমজীবি মানুষ সকাল থেকেই শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।
“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক-মালিক ঐক্য গড়ি,সুস্থ শ্রমিক,কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের অধিকার আদায়ের দিনটিকে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন করছে।
সকাল ৯ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর উদ্যোগে দিনাজপুর ইন্সটিটিউট হতে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.রিয়াজ উদ্দিন,পুলিশ সুপার জেদান আল মুসা,শ্রম দপ্তরের উপপরিচালক মো.ওসমান গণিসহ প্রশাসনের কর্মকতাবৃন্দ।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।
এছাড়া জাতীয় শ্রমিক দল,দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন,হোটেল রেস্তোরা শ্রমিক, দর্জি শ্রমিক , অটোরিক্সা ভ্যানচালক ইউনিয়ন সহ সংগঠন গুলো তাদের স্ব স্ব কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ব্যান্ডপাটির তালে তালে এ সময় রং বেরংয়ে ব্যানার,ফেষ্টুন এবং সংগঠনের পতাকা নিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবীতে শ্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd