• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা

রংপুরে বিভাগীয় নাগরিক প্লাটফর্মের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আজহারুল আজাদ জুয়েল, রংপুর থেকে ফিরে: / ৬৯৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
রংপুরে বিভাগীয় নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা রংপুরের এনজিও ফোরাম কার্যালয়ে শুরু হয়েছে। দু’দিনব্যাপী কর্মশালায় দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক শিউলি হাসদা ও সদস্য রিতা হেমরম সহ রংপুর নীলফামারী ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের উদ্যোগে বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সদস্যদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

২৪ জানুয়ারি শনিবার সকালে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রংপুরের বিশিষ্ট সমাজকর্মী এবং রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মঞ্জুশ্রী সাহা, ডেমোক্রেসি ওয়াচ এর ক্যাপাসিটি বিল্ডিং এন্ড আউটরীচ কো অর্ডিনেটর মোঃ আব্দুস সেলিম।

কর্মশালার শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব শামীমা সুমি। কর্মশালার প্রথম দিনে নাগরিক প্লাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য দক্ষতা নেতৃত্ব কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় এবং গ্রুপ ডিসকাশনে নানা রকম প্রস্তাবনা প্রস্তাবনা ও উপস্থাপনা হয়। দুইদিনব্যাপী কর্মশালা আজ ২৫ জানুয়ারি বিকেলে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd