• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা

২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

আবু সাঈদ, চীফ রিপোর্টার / ৩৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

২৯ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশী বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় *ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬২২ পিস, ফেন্সিডিল ১০ বোতল* এবং *বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১০৫০ বোতল* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য *৩,৪৮,১০০/- (তিন লক্ষ আটচল্লিশ হাজার একশত টাকা)*।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd