• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে শ্রীশ্রী গিরিধারীজীউ’র রথযাত্রা উৎসব বৃহস্পতিবার আটোয়ারীতে ৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ আটক ২ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই-এডিসি (সার্বিক) কাহারোলে দরিদ্র কৃষকের আহাজারি  বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন হুসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে কর্মসূচি আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত  জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলির বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৪৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ আগস্ট

 

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

 

সোমবার সকাল ১১টায় ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ ও নোটিশ বোর্ডে টানানো হবে। ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।১৭ ও ১৮ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ১৯ জুলাই মনোনয়নপত্র জমা, ২০ জুলাই যাচাই-বাছাই, ২১ জুলাই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে লিখিত আপত্তি গ্রহণ, আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের নাভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd