দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দিনাজপুর ডাক কর্মচারী ইউনিয়ন।
আজ শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের ঘোষণা দেওয়া হয়।
বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। এরপর তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচিও ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিনেও দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও বৈষম্যের শিকার। ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে একদিকে কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত হবে, অন্যদিকে দেশের ডাকসেবার মান আরও উন্নত হবে।
তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তাদাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
মানববন্ধনে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা শাখা সভাপতি এস এম আক্তার,ইউনিয়নে কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখা সাধারণ আবু তালেব সহ অনেকে।